শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত *** মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান *** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবরারের নামে সেতু-হল চাইল পরিবার *** ‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ *** সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন

ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচের ইতিবৃত্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ পূর্বাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

পুতুল নাচ বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম সম্পদ। পুতুল নাচ এক ধরনের লোকশিল্প, যা বহু যুগ আগে থেকে মানুষের বিনোদন ও শিক্ষার মাধ্যম হিসেবে পরিচিত। ঐতিহ্যবাহী এই শিল্পটি আমাদের দেশের ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষভাবে প্রসিদ্ধ।

একসময় পুতুল নাচের সংস্কৃতি ব্রাহ্মণবাড়িয়াকে সমৃদ্ধ করেছিল দেশে-বিদেশে। কিন্তু উন্নত বিশ্বের কাছে পুতুল নাচের জৌলুস প্রায় শেষ হয়ে গিয়েছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে ব্রাহ্মণবাড়িয়ার এই ঐতিহ্যের চিত্র আবারো ফুটে উঠেছে সর্বত্র।

প্রাণবন্ত পুতুল এবং এর কার্যকলাপ পুতুল নাচের মূল আকর্ষণ। কাঠ, কাপড় এবং রঙের মিশেলে তৈরি এই পুতুলগুলো নানা রকম চরিত্রে মঞ্চে হাজির হয়। তাদের নাচ, গান এবং অভিনয়ের মাধ্যমে জীবনের নানা দিক ফুটিয়ে তোলে। পুতুল নাচের কাহিনিগুলো সাধারণত লোককথা, রূপকথা এবং সামাজিক ঘটনার উপর ভিত্তি করে বানানো। তারপর বাঙালির পহেলা বৈশাখ, বসন্ত উৎসব ও বিভিন্ন গ্রাম্য মেলায় তা প্রদর্শন করা হয়।

আরো পড়ুন : গ্রামবাংলার আদি ঐতিহ্য মাটির ঘর

ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচের অন্যতম বৈশিষ্ট্য হলো এর সংগীত এবং নৃত্য। লোকসংগীতের তালে তালে পুতুলগুলোর সুনিপুণ নৃত্য পরিবেশন দর্শকদের আকৃষ্ট করে। এই নাচের সুর, তাল এবং নিখুঁত সামঞ্জস্যতা দেখতে প্রাণবন্ত এবং ভীষণ উপভোগ্য।

ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচের ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এর সংরক্ষণ ভীষণ জরুরি। কেউ কেউ করছেন নানা চেষ্টা। বিভিন্ন সাংস্কৃতিক মেলা, স্কুল এবং কমিউনিটি প্রোগ্রামে পুতুল নাচ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন, সাংস্কৃতিক সংগঠন এবং সমাজের সব স্তরের মানুষের সহযোগিতায় এই ঐতিহ্যবাহী শিল্পটি টিকে থাকবে এবং অতীতের সঙ্গে বর্তমানের সেতুবন্ধন তৈরি করবে সেটি কাম্য।

কারণ ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচ শুধু বিনোদন নয়, এটি একটি শিক্ষামূলক মাধ্যমও। সমাজের নানা অসঙ্গতি, নৈতিকতা এবং মূল্যবোধের শিক্ষা দিতে এই শিল্পটির জুড়ি মেলা ভার।

এস/ আই.কে.জে/


সংস্কৃতি ঐতিহ্য পুতুল নাচ ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্য সংস্কৃতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250